ব্যাংকের আমানতের তুলনায় বেশি সুদের হার এবং বিনিয়োগের নিরাপত্তার কারণে সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্রের নিট বিক্রি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮৯ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। এ সময়ে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকার। বিপরীতে এ সময়ে গ্রাহকদের মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা। ফলে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা। এ সময়ে মুনাফা বা সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা।
জুলাইয়ে সর্বোচ্চ নিট বিক্রিচলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৮ হাজার ৮২২ কোটি ৯৪ লাখ টাকার। একই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ৬ হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকা। ফলে মাসটিতে নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা। এ মাসে সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ৩ হাজার ৬০৬ কোটি ৮৬ লাখ টাকা।
আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৯ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকার। বিপরীতে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ৯ হাজার ৩৪৯ কোটি ৯৭ লাখ টাকা। এতে মাসটিতে নিট বিক্রি দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৬৫ লাখ টাকা। আগস্টে সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ৩ হাজার ৮৩০ কোটি ৪৩ লাখ টাকা।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১০ হাজার ৩০৮ কোটি ১৩ লাখ টাকার। এ সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ১০ হাজার ২৮১ কোটি ৮১ লাখ টাকা। ফলে মাসটিতে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ২৬ কোটি ৩২ লাখ টাকা।
আগের অর্থবছরের তুলনায় বিক্রি বেশিজাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ২৪ হাজার ৪৩২ কোটি ৬৫ লাখ টাকার। ওই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছিল ২২ হাজার ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা। ফলে নিট বিক্রির পরিমাণ ছিল ২ হাজার ১৮ কোটি ১৮ লাখ টাকা। একই সময়ে সুদ বাবদ পরিশোধ করা হয়েছিল ১১ হাজার ৯২৬ কোটি ৫০ লাখ টাকা।
আগের অর্থবছরের জুলাই মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ১ হাজার ২৭৯ কোটি ৬ লাখ টাকা। আগস্টে তা দাঁড়ায় ৩১১ কোটি ৩০ লাখ টাকা এবং সেপ্টেম্বরে ৪০৯ কোটি ৮২ লাখ টাকা।
তুলনামূলক হিসাবে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের মোট বিক্রি ও নিট বিক্রি—দুটিই আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
আগ্রহ বাড়ার পেছনে দুই কারণসঞ্চয়পত্রের বিক্রি বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন বলেন, ব্যাংকের আমানতের তুলনায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রে সুদের হার বেশি। পাশাপাশি অনেক বিনিয়োগকারী ব্যাংকের তুলনায় সঞ্চয়পত্রে বিনিয়োগকে বেশি নিরাপদ মনে করছেন।
তাঁর মতে, তুলনামূলক বেশি মুনাফা এবং বিনিয়োগের নিরাপত্তা—এই দুই বিষয় বিবেচনায় নিয়েই মানুষ সঞ্চয়পত্র কেনার দিকে ঝুঁকছেন।

প্রথম দর্পণ,ডেস্ক