মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, ফেডের সিদ্ধান্তে নজর বিনিয়োগকারীদের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫ বিকাল
  • ১৩৫৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানও মূল্যবান এই ধাতুর বাজারে প্রভাব ফেলছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৩৬.০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম ছিল প্রতি আউন্স ৪,০৩৭.৩০ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে আসায় অনেক বিনিয়োগকারী নতুন করে কেনার সুযোগ নিয়েছেন। পাশাপাশি ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে, বাংলাদেশ সময় বুধবার রাত ১২টায় ফেডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কথা রয়েছে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, এবারও সুদের হার অপরিবর্তিত রাখা হতে পারে। তবে ফেড যদি কঠোর (হকিশ) অবস্থানের ইঙ্গিত দেয়, তাহলে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩,৯৪১ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। অন্যদিকে, নরম (ডোভিশ) অবস্থানের আভাস মিললে দাম ৪,১০০ ডলারেরও বেশি ছাড়িয়ে যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। এ সময় রুপার দাম ১.৩ শতাংশ বেড়েছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ০.৯ শতাংশ এবং ০.৭ শতাংশ কমেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad