নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘চিকিৎসা দরকার’—ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০১ আগস্ট ২০২৬, ০৩:০৫ দুপুর
  • ১৮২০০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের খ্যাতিমান গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, তার ‘চিকিৎসা দরকার’।

শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ও আচরণের সমালোচনা করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “মির্জা ফখরুল কী যোগ্যতা রাখেন বা না রাখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো একজনের কাছ থেকে তা শুনতে হবে না। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণে তিনি প্রায়ই বিভ্রান্ত হয়ে আজেবাজে কথা বলেন এবং অস্বাভাবিক আচরণ করেন। তার প্রায় প্রতিটি বক্তব্যই ব্যক্তি আক্রমণ দিয়ে শুরু হয়। রাজনীতিতে শিষ্টাচার কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তিনি ভুলে যান। কেউই অহংকারী ও বেয়াদব মানুষকে পছন্দ করে না। অতিরিক্ত প্রাপ্তি তার ওপর মানসিক চাপ তৈরি করেছে। নিজেকে সামলাতে পারছেন না। তার শারীরিক অবস্থা জরুরি চিকিৎসার দাবি রাখে।”

প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই প্রেক্ষাপটেই প্রিন্স মাহমুদ তার প্রতিক্রিয়া জানান।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রিন্স মাহমুদের মন্তব্যের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কিংবা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad