কক্সবাজার সৈকতে মিমের ভিন্নধর্মী সাজ, মুগ্ধ ভক্ত-অনুরাগীরা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ দুপুর
  • ৪২৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বিদ্যা সিনহা মিম
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কক্সবাজার সমুদ্রসৈকতে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। সাদা-নীল পোশাকে সৈকতের বালুকাবেলায় ঘোড়া নিয়ে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে তাঁর ভিন্নধর্মী সাজ ও সাবলীল উপস্থিতি প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি ফেসবুকে প্রকাশিত ছবিতে মিমকে দেখা গেছে, নীল প্রিন্টের সাদা টপস, রোদচশমা ও স্টাইলিশ হ্যান্ডব্যাগে। চুলে ফুল গুঁজে সৈকতে নিজের ভ্রমণমুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।

কক্সবাজারের বেলাভূমিতে সাদা ঘোড়ার পিঠে চড়ে এবং ঘোড়ার পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। ছবিগুলোর সঙ্গে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দূর দীপবাসিনী’।

সাধারণত অবকাশ যাপনে দেশের বাইরে যেতে দেখা যায় মিমকে। তবে এবার দেশের মধ্যেই ছুটি কাটাচ্ছেন তিনি। দুর্গাপূজার ছুটির আমেজের পর কক্সবাজারে তাঁর এই ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে সাড়া পড়ে।

ছবিগুলোর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। সৈকতে মিমের সাজ ও ছবির নান্দনিক উপস্থাপন তাঁদের প্রশংসা পেয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad