ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ দুপুর
  • ২৩৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডের মালিহাতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড় থেকে আসছিল বাসটি

প্রাথমিক তথ্য অনুযায়ী, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।

নিহত দুজনের পরিচয়

নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর থানার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকালি চৌরাপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad