সিরাজগঞ্জে যমুনায় অভিযান, অবৈধ কারেন্ট ও দুয়ার জাল পুড়িয়ে ধ্বংস

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও দুয়ার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মো. গোলাম রব্বানী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জহুরুল ইসলাম। অভিযানে নৌ-পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরাও অংশ নেন।

মা ইলিশ সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রজনন সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।

তথ্যসূত্র: স্থানীয়ভাবে সরবরাহ করা সংবাদ বিবরণী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad