সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় সর্বোচ্চ ৯৪২ রোগী ভর্তিস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯৪২ জন রয়েছেন।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা হলো—
ঢাকা বিভাগে ৯৪২ জন
খুলনা বিভাগে ২৮৪ জন
রাজশাহী বিভাগে ২৪৬ জন
চট্টগ্রাম বিভাগে ২৪০ জন
বরিশাল বিভাগে ২৩২ জন
ময়মনসিংহ বিভাগে ১২১ জন
রংপুর বিভাগে ১১৩ জন
সিলেট বিভাগে ৪০ জন
চলতি বছরে আক্রান্ত ১ লাখ ২৬ হাজারের বেশিস্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।
ডেঙ্গুতে নতুন করে পাঁচজনের মৃত্যু ও দুই হাজারের বেশি রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগতভাবে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রথম দর্পণ,ডেস্ক