হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪৬৬

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ দুপুর
  • ৫৪৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত ১,২৩৩ শিশু, হাসপাতালে ভর্তি প্রায় ২ লাখ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ শিশু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩।

২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগী ১,৩৮৮

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৮। একই সময়ে ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৬।

হাসপাতালে ভর্তি প্রায় ২ লাখ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।

একই সময়ে দেশে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া মোট ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে সন্দেহজনক হাম ও নিশ্চিতভাবে শনাক্ত হওয়া হাম রোগীর তথ্য আলাদাভাবে তুলে ধরা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad