বুধবার (২৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৭৬টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইট বাতিল ৭৬টিবাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে।
ট্রানজিট ফ্লাইট বাতিল ৭৭টিএ ছাড়া বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
ফ্লাইট বাতিলের ফলে সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। তবে যাত্রীদের বিকল্প ফ্লাইট বা পরবর্তী যাত্রার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর কোনো নির্দেশনা বেবিচকের সরবরাহ করা তথ্যে উল্লেখ করা হয়নি।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক