শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি ইসলামী আন্দোলনের

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ বিকাল
  • ৪৯৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ট্রান্সজেন্ডার ইস্যুতে আপত্তি, অন্যথায় মন্ত্রিপরিষদ থেকে অপসারণের দাবি

ট্রান্সজেন্ডার–সম্পর্কিত বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহার এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যথায় শিক্ষামন্ত্রীকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, প্রকৃত হিজড়া জনগোষ্ঠী সমাজেরই একটি অংশ। তবে হিজড়া ও ট্রান্সজেন্ডার এক বিষয় নয়। তাঁর দাবি, ট্রান্সজেন্ডার ধারণা বিজ্ঞানবহির্ভূত এবং এটি সমাজের প্রচলিত পারিবারিক ও সামাজিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শাহ ইফতেখার তারিক আরও বলেন, ট্রান্সজেন্ডার ধারণাকে উৎসাহিত করে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা সমাজ, রাষ্ট্র ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তাঁর অভিযোগ, এ ধরনের বক্তব্য সামাজিক শৃঙ্খলা ও পারিবারিক কাঠামো নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে।

শিক্ষামন্ত্রীর পরবর্তী ব্যাখ্যার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সর্বমহলের প্রতিবাদের মুখে তৃতীয় লিঙ্গ বোঝাতে গিয়ে ভুলবশত ট্রান্সজেন্ডার শব্দটি ব্যবহার করা হয়েছে—এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। তৃতীয় বা চতুর্থ লিঙ্গের পরিচয়ের আড়ালে কোনো সাংস্কৃতিক বা ধর্মীয় পরিবর্তনের প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে শিক্ষামন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার, জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং তা না করলে তাঁকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণের দাবি জানানো হয়।

শাহ ইফতেখার তারিক আরও বলেন, দেশের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্বে থাকা ব্যক্তির বক্তব্য ও অবস্থান নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad