কারাভোগ ও ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না, প্রতিবাদ চলবে: আখতারুজ্জামান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ দুপুর
  • ১৫৪৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কারাভোগ কিংবা ভয়ভীতি দেখিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেকে বিরত রাখা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেছেন, যত বাধাই আসুক, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।

শুক্রবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে কারাগার থেকে মুক্তি উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আখতারুজ্জামান বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে এক মাস দুই দিন কারাভোগ করতে হয়েছে। তবে কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে তাকে দমিয়ে রাখা সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকলে অন্যায়ের বিরুদ্ধে হিমালয়সম দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, তিনি বিএনপির সঙ্গে ৪০ বছর রাজনীতি করেছেন। সেই রাজনীতি তার কাছে বিশাল এক নদীর মতো ছিল। তবে সময়ের পরিবর্তনে সেই নদীতে এখন চর পড়েছে। জীবনের একপর্যায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে পথচলা শুরু হয়েছে, সেই পথচলার নদী একদিন সাগরে পৌঁছাবে। সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ। অন্যায়ের কাছে মাথা নত করবেন না এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকেও পিছপা হবেন না।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কের কটিয়াদী সীমানায় তাকে বরণ করে নেন জামায়াতের নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রা সহকারে তাকে কটিয়াদী বাসস্ট্যান্ডের সংবর্ধনাস্থলে নিয়ে আসা হয়।

কটিয়াদী উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্লোগানের মধ্য দিয়ে তারা মেজর (অব.) আখতারুজ্জামানকে স্বাগত জানান।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad