বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০১:১৮ দুপুর
  • ১৩৭৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বগুড়ার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসতে পারেন। এ সফরে করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। এ জেলার উন্নয়ন ঘাটতি পূরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন। আসন্ন সফরে গুরুত্বপূর্ণ দুটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এ জেলার জন্য তাৎপর্যপূর্ণ হবে।

সাত আসনে সমানভাবে বণ্টন হবে ২৭০০ কোটি টাকার প্রকল্প

প্রতিমন্ত্রী জানান, বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে।

তিনি আরও বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের মধ্যে ধৈর্যের অভাব ও অস্থিরতা থাকলেও উন্নয়ন নিজস্ব গতিতে এগিয়ে যাবে। একসময় উন্নয়নই বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণ করবে।

সাংবাদিকতায় বগুড়ার অবদান

বগুড়ার সাংবাদিকতার ঐতিহ্য তুলে ধরে মীর শাহে আলম বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় এ জেলা অনন্য অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতার ক্ষেত্রে বগুড়া অত্যন্ত সমৃদ্ধ।

দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad