প্রাণ গ্রুপে ৫০ জন টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ, আবেদন ১১ ডিসেম্বর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০২:৩১ দুপুর
  • ১৩৮০৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ৫০ জন টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। এ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গত ১১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিক্রয় ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদ ও যোগ্যতা

প্রতিষ্ঠান: প্রাণ গ্রুপ

পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার

পদসংখ্যা: ৫০টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর

বয়সসীমা: ৩০ থেকে ৪৫ বছর

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: আকর্ষণীয় বেতন কাঠামো।

যেসব দক্ষতা থাকতে হবে

প্রার্থীদের প্রচারণামূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, নির্ধারিত এলাকায় বিক্রয়কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে।

যেসব সুযোগ-সুবিধা পাবেন

নিয়োগপ্রাপ্তরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, সফর ভাতা, চিকিৎসা ভাতা, বিমা ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা পাবেন। এ ছাড়া প্রতিবছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, মাসিক বিক্রয় কমিশন এবং কর্মসূচি অনুযায়ী বিক্রয় প্রণোদনা দেওয়া হবে। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর বেতন বৃদ্ধির সুযোগও রয়েছে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রাণ গ্রুপের নির্ধারিত অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদন শুরুর তারিখ: ১১ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর ২০২৬।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad