তাড়াশে চলনবিলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষার ল সিরাজগঞ্জের তাড়াশে (২০২৬-২৭) অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরন কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) জাতীয় সংসদ সদস্য ভি পি আয়নুল হক
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফছার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক বাবু তপন কুমার গোস্বামী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার আবদুল বারিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ মাছুম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
উল্লেখ্য উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর সভা মিলে ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরন করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক