বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অবসরে পাঠানোর সিদ্ধান্ত হওয়া কর্মকর্তারা হলেন—উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
দুই ধরনের কমিশনে চাকরির মেয়াদ পূর্ণপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ কর্মকর্তার মধ্যে প্রথম দুজন বর্ধিত মেয়াদি কমিশনে কর্মরত ছিলেন। তাঁদের চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুসরণ করা হয়েছে।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনের অধীনে কর্মরত বাকি তিন কর্মকর্তার চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁদের অবসরে পাঠানো হচ্ছে। তাঁদের ক্ষেত্রে একই আইনের রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুসরণ করা হয়েছে।
বিধি অনুযায়ী পাবেন অবসরকালীন সুবিধাপ্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে পাঁচ কর্মকর্তার এলপিআর শুরু হবে। এরপর ২০২৭ সালের ১ জুন থেকে তাঁদের অবসর কার্যকর হবে।
অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধিবিধান অনুযায়ী অবসরকালীন সব সুযোগ-সুবিধা পাবেন।
তথ্যসূত্র: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।

প্রথম দর্পণ,ডেস্ক