বিজয় দিবস উপলক্ষে ১ ডিসেম্বর ঢাবিতে বর্ণাঢ্য র‌্যালি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ দুপুর
  • ১৪৭৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টায় র‌্যালিটি শুরু হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, র‌্যালিটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। পরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহান বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad