আটকে গেল থালাপতি শপথ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৯ মে ২০২৬, ১০:১৩ রাত
  • ৩০৯৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আটকে গেল থালাপতি শপথ

তামিলনাড়ুতে একাধিক দল সমর্থন জানানোর গুঞ্জন থাকলেও থালাপতি বিজয় এখনো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি বলে জানিয়েছেন রাজ্যপাল।

এর ফলে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (৯ মে) মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে না। খবর এনডিটিভির।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে আবারও সাক্ষাৎ করেন তামিলনাড়ু ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আসনের সমর্থন বিজয় এখনো উপস্থাপন করতে পারেননি। এ কারণেই তাকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি, যেখানে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের সমর্থনের প্রয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি ছিল, চারটি দলের সমর্থনে টিভিকে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছেছে। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাস্তবে বিজয়ের এই জোটের আসন সংখ্যা এখন পর্যন্ত ১১৬টি, যা ম্যাজিক ফিগার থেকে আরও অন্তত দুই আসন কম।

সূত্রের দাবি অনুযায়ী, ভিসিকে দলের সমর্থন থাকলেও আইইউএমএল নামক অন্য একটি দলের সমর্থনের চিঠি রাজ্যপালের কাছে জমা দিতে পারেননি বিজয়। পরবর্তীতে আইইউএমএল এক বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দেয়, তারা টিভিকে-কে সমর্থন করছে না। একই সঙ্গে টিটিভি নামের আরেকটি দলও বিজয়কে সরকার গঠনে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিজয় শুক্রবার সন্ধ্যায় টানা তিন দিনের মতো রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত নির্বাচনি ফলাফলে দেখা যায়, থালাপতি বিজয়ের দল টিভিকে একাই ১০৮টি আসনে জয়লাভ করেছে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠনে তাদের আরও অন্তত ১০ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন ছিল।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad