গফরগাঁওয়ে 'বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৪ শতাধিক মানুষ'

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, ০৩:২০ দুপুর
  • ৩০২৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গফরগাঁওয়ে 'বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৪ শতাধিক মানুষ'

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে) এর কার্যালয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় ।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে) এর সহকারী কর্মসূচী ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক আঃ রাজ্জাক।

কার্যক্রমে সেবা দেন ডা. মিনহাজুল ইসলাম (মেডিসিন), ডা. চন্দন কুমার দেবনাথ (চক্ষু) ও ডা. জাহাঙ্গীর আলম (শিশু)সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ । পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে) এর সহকারী কর্মসূচী ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা বলেন, বিভিন্ন রোগের আক্রান্ত অন্তত চার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ নিয়েছেন।

এতে নারী-শিশু চোখের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল। চোখ পরীক্ষার পর তাদের ফ্রিতে চশমাও দেয়া হয়েছে। সকলকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক ব্যবস্থাপত্র দেয়ার পর বিনা মূল্যে ওষুধ দেয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad