ব্রাহ্মণবাড়িয়ায় রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রীর মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, ০৫:৩৩ বিকাল
  • ৩১৭৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ব্রাহ্মণবাড়িয়ায় রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রুমানা বেগম-(৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমানা বেগম কসবা উপজেলার তেতুইয়া গ্রামের বাবরু মিয়ার মেয়ে কন্যা।

আহতরা হলেন, সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মোঃ তুহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার শিক্ষার্থী হালিমা আক্তার, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী। তারা সবাই ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী।

স্থানীয় লোকজন ও নিহত রুমানা বেগমের ছেলে জুয়েল মিয়া জানান, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে দুর্ঘটনার শিকার হয়। অটোরিকশাটি উড়শিউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য তাদেরকে ব্রাহ্মবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad