গণতন্ত্র ও সুশাসন নিয়ে জামায়াতের সঙ্গে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’-এর বৈঠক

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৮:১৭ রাত
  • ৪৭৭১২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গণতন্ত্র ও সুশাসন নিয়ে জামায়াতের সঙ্গে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’-এর বৈঠক

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’-এর বাংলাদেশ প্রতিনিধি দল।

সোমবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর ড. আবদুল আলিম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে টেকসই ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। এসময় প্রতিনিধি দলটি দেশের গণতন্ত্র সুসংহত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করে এবং ভবিষ্যতেও দলটি গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে।

অপরদিকে, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ভবিষ্যতে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’-এর সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত নেতারা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad