রায়গঞ্জে নিখোঁজ কলেজছাত্রী ২৫ দিন পর উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০১ জুন ২০২৬, ০৪:৫১ দুপুর
  • ৩১৬৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রায়গঞ্জে নিখোঁজ কলেজছাত্রী ২৫ দিন পর উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ এক কলেজছাত্রীকে প্রায় ২৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বাসিন্দা বেলি রানী ভৌমিকের মেয়ে এবং রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী পলি কুমারী ভৌমিক (১৭) গত ৫ মে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন ৬ মে তার মা রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম পলিকে নিয়ে গেছেন। রবিউল আলম রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা এবং একই কলেজে কর্মরত।

রায়গঞ্জ থানা সূত্রে জানা যায়, জিডি গ্রহণের পর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীর অবস্থান শনাক্তে অভিযান শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, পলি কুমারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় অবস্থান করছেন। পরে গত ৩১ মে গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। একই অভিযানে অভিযুক্ত শিক্ষক মো. রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “নিখোঁজ সংক্রান্ত জিডি পাওয়ার পরই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষার্থী যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই তাকে সংশ্লিষ্ট আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad