খুলনায় ১১ দলের ঐক্য সমাবেশে জনস্রোত, সার্কিট হাউজ ময়দান জনসমুদ্রে রূপ নিল

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, ০৫:১২ বিকাল
  • ২৮৩১১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটের বিভাগীয় সমাবেশ খুলনায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২০ জুন) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশ ঘিরে খুলনা নগরী কার্যত জনসমুদ্রে রূপ নেয়। বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এতে সার্কিট হাউজ ময়দান ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকালে তিনি খুলনায় পৌঁছালে দলীয় নেতারা তাকে স্বাগত জানান। স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় শীর্ষ নেতারা।

জানা গেছে, সমাবেশে খুলনা বিভাগের ১০টি জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা করা হচ্ছে। বিশাল জনসমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় মাইকিং ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচারণা চালানো হয় এবং যানবাহন নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক টিম মোতায়েন করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ জোটের অন্যান্য নেতারা।

আয়োজকদের দাবি, এই সমাবেশ থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগ নিরসনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।

সমাবেশকে ঘিরে খুলনা শহরে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad