জুলাই শহীদদের স্মরণে রাষ্ট্রীয় শ্রদ্ধা, স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৪ জুলাই ২০২৬, ১০:৫৭ দুপুর
  • ২৩১১৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ স্মরণসভায় তিনি যোগ দেন। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিএনপির সহযোগী ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল গত বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর ধারাবাহিক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad