পাহাড়ধসের ঝুঁকি কমাতে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান সাচিংপ্রু জেরীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০৩:২৮ দুপুর
  • ১০৭৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি ও ভারি বর্ষণে পাহাড়ধসের ঘটনা বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ধসের ঝুঁকি কমাতে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ৩০০ নম্বর বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।

সোমবার (১০ আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলায় বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাচিংপ্রু জেরী বলেন, দিন দিন গাছপালার পরিমাণ কমে যাওয়ায় মাটির ক্ষয় বাড়ছে। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাহাড়ধসের ঝুঁকি কমাতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাঠ ব্যবসায়ী সমিতির এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি হাজী আবুল বশর, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও অর্থ সম্পাদক মো. মহিউদ্দীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে অতিথিরা স্থানীয় জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad