সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ দুপুর
  • ১৪২৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা, চালক ও গাড়ি শনাক্ত হয়নি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক ওই যুবককে ধাক্কা দেয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিচয় শনাক্তের চেষ্টা

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহত যুবকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ইজিবাইকটি বা এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad