নওগাঁয় মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই, ডিবির হাতে গ্রেপ্তার ৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ দুপুর
  • ৪৬০১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
হাপানিয়া বাজার ও জয়পুরহাটে পৃথক অভিযান, উদ্ধার ছিনতাই হওয়া মালামাল

নওগাঁয় এক গ্রিল মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাতে নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের একটি সড়ক থেকে হানিফ নামের এক গ্রিল মিস্ত্রির মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু করে ডিবি পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে ইমাম হাসান বুলেট (৪৪) ও ফারুক শেখ ওরফে ওমর আলীকে (২২) গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় জয়পুরহাট থেকে আশিকুর রহমান ছানি (৩৯) নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগের মামলা

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনে করা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশি প্রক্রিয়ার অংশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad