উল্লাপাড়ায় মাদরাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম খান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ দুপুর
  • ২৩৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg এমপি রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উদ্ভোধনী অনুষ্ঠানে গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরিফুল হকের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

রফিকুল ইসলাম খান এমপি বলেন, মাদ্রাসাকে মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে হলে ছাত্রছাত্রী, শিক্ষক, সুধীমহল সবার সহযোগিতায় লাগবে। মাদ্রাসার ভবন উন্নয়ন হচ্ছে এর পাশাপাশি শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী খোন্দকার শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী এবং গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মুঞ্জিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad