সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকাসহ সারাদেশে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৬৯৮ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
পিজিসিবির তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাসের তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পিক সময়ে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে। এর বাইরে ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে, কুমিল্লায় ৩১৫ মেগাওয়াট, রাজশাহীতে ৩০০ মেগাওয়াট, রংপুরে ২৫০ মেগাওয়াট, চট্টগ্রামে ১৯০ মেগাওয়াট, সিলেটে ১৫০ মেগাওয়াট এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।
ফলে সন্ধ্যার পিক সময়ে বিদ্যুতের ঘাটতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়তে হতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক