মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৭:২৭ বিকাল
  • ১১০৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন এই বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর সরকারি চাকরিজীবীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন হবে ২০ হাজার টাকা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির এই নতুন কাঠামো একসঙ্গে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপ এবং সরকারের বাজেট ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে দুই অর্থবছরে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়।

নতুন বেতন স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন কাঠামো পরিবর্তনের দাবি পূরণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad