সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ দুপুর
  • ২২৭৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ মো. ইসাহাক আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে সলঙ্গা থানার চড়িয়া কামারপাড়া এলাকায় এসআরবি-১২-এর সদর দপ্তরের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার ইসাহাক আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের বাসিন্দা বলে এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁর বাবার নাম মো. হাসিবুল ইসলাম।

গনমাধ্যমে পাঠানো' এসআরবি-১২, সিরাজগঞ্জ এর সিনিয়র সহকারি পরিচালক (অপস্ অফিসার) ফাহাদুজ্জামান আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অধিনায়কের নির্দেশনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় ইসাহাক আলীকে ৬৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ইসাহাক দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরিবহন ও সরবরাহ করে আসছিলেন। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad