বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ দুপুর
  • ২১২০৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানের উদ্যোগে শনিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আঃ আলিম বছির বলেন, মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এ লক্ষ্য বাস্তবায়নে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে ছাত্রদলের নেতৃত্বে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের আয়োজক মো. ওয়াহিদুজ্জামান বলেন, কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করতে পেরে তিনি আনন্দিত। দীর্ঘদিনের প্রস্তুতি ও পরিশ্রমের মাধ্যমে আয়োজনটি বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি দেয় এবং মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে মশিউর রহমান মঞ্জু, অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল, মো. শফিউল বাসার বাদল, খন্দকার আনিছুর রহমান (রানা), মো. রেজা শরীফ, এ কে এম শাহিদুল ইসলাম, মো. আরিফ হোসাইন শাহ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

তবে কর্মব্যস্ততার কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য আইনজীবী জয়নুল আবেদীন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মামুন অর রশীদ উপস্থিত ছিলেন না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad