দেশের সব বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের জন্য জরুরি নির্দেশনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ বিকাল
  • ৬৪৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া হবে আগামী ১ থেকে ১০ ডিসেম্বর। আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ বিষয়ে দেশের সব বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনায় ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংযুক্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ভর্তি কার্যক্রমের নিয়মাবলি জানানো হয়েছে।

অনলাইনে আবেদন, ফি ১১০ টাকা

প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে একজন আবেদনকারী পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবেন। কোনো প্রতিষ্ঠানে দুটি শিফট থাকলে উভয় শিফট পছন্দের তালিকায় রাখলে তা আলাদা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। তবে একই বিদ্যালয় বা শিফট একাধিকবার নির্বাচন করা যাবে না।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি এ কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি কোটা ও ক্যাচমেন্ট এলাকার নিয়ম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে মাউশি।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ও সময় স্পষ্টভাবে জানাতে হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা মাউশির ওয়েবসাইটের (www.dshe.gov.bd) সেকেন্ডারি সার্কুলার/অর্ডার বিভাগ এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad