তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ দুপুর
  • ৩৭২৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে—এমন দক্ষ, যোগ্য ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের শিক্ষাব্যবস্থার বাস্তব উন্নয়নে কাজে লাগাতে হবে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫ কোটি ৮০ লাখ তরুণকে দক্ষ করে তোলার লক্ষ্য

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। তাদের শিক্ষা, দক্ষতা ও মেধার বিকাশ নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী এখনো অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ জন্য শিক্ষার আধুনিকায়ন এবং তরুণদের যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি।

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই ও তথ্যপ্রযুক্তি

ড. এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে। শিক্ষার গুণগত মান বাড়াতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বিকল্প নেই।

অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও আইএইউপির ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতসংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র২০ নভেম্বর ২০২৬; আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad