১১ দলীয় ঐক্য অটুট, ভাঙনের খবর অপপ্রচার: জামায়াত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ দুপুর
  • ২৯৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হামিদুর রহমান আযাদ

১১ দলীয় ঐক্য ভেঙে যাওয়া বা কয়েকটি দলের জোট থেকে বেরিয়ে যাওয়ার খবরকে ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, ১১ দলের ঐক্য অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঐক্য ভাঙার খবর ভিত্তিহীন

হামিদুর রহমান আযাদ বলেন, কওমি ধারার সাত দলের বৈঠকসহ বিভিন্ন জোটের কার্যক্রমে যুক্ত নেতারাও ১১ দলীয় প্ল্যাটফর্মে রয়েছেন। বৈঠকে তাঁদের উপস্থিতিই প্রমাণ করে, ঐক্যে কোনো ফাটল ধরেনি।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে গড়ে ওঠা ঐক্য নিয়েই ১১ দল সামনে এগিয়ে যাবে।

সরকারের বিরুদ্ধে গণরায় উপেক্ষার অভিযোগ

সরকার জনগণের গণরায় উপেক্ষা করে সংসদীয় গণতন্ত্রের ওপর আঘাত করেছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারেরও আহ্বান জানান তিনি।

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসার অভিযোগ তুলে হামিদুর রহমান আযাদ বলেন, উল্টো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে হুঁশিয়ারি

দেশে দুর্নীতি প্রতিযোগিতার পর্যায়ে পৌঁছেছে বলেও অভিযোগ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করা হলে সরকারকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad