সৌদিতে হুথি হামলায় দুই বাংলাদেশি আহত, কূটনৈতিক সমাধানের আহ্বান ঢাকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ বিকাল
  • ৪৫২১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সৌদি আরবের দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি গোষ্ঠীর হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশের পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

হামলায় নিহত ভারতীয় ও সৌদি নাগরিক

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন দুই বাংলাদেশি

হামলায় আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত দুজন বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি

সৌদি আরবে ধারাবাহিক হামলায় বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন।

নিহতদের একজন শাহেদ আহমেদের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে। একের পর এক হামলায় বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার প্রেক্ষাপটে দাম্মামে আহত দুই বাংলাদেশির চিকিৎসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সব ধরনের হামলা বন্ধ করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad