জয়পুরহাটে নদী থেকে ৮৫ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার, সিজার মূল্য ৮৫ লাখ টাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ বিকাল
  • ২৩৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধিদের যৌথ দল। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকা ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীতে যৌথ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মূর্তিটির ওজন ৮৫ কেজি এবং এর সিজার মূল্য ৮৫ লাখ টাকা।

উদ্ধারের পর বিষ্ণুমূর্তিটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘরে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি সাধারণ মামলা করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad