সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি সিজিল মিয়া। পবিত্র কোরআন তিলাওয়াত করেন আলী আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম নজরুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিবিসিসিআই ইউকের সভাপতি মুহিব চৌধুরী, ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী ও মিল্লিক মিয়া চৌধুরী।
এ ছাড়া অধ্যাপক ওমর ফারুক, খালেদ রেজা খান, আমির উদ্দিন, কাউন্সিলর বদরুল চৌধুরী, অ্যাডভোকেট আবুল হাসনাত ও সরদার আমির খসরুসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক