শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। নির্বাচিত প্রার্থীর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
কর্মস্থল ও আবেদনের সময়সীমা
নিয়োগপ্রাপ্তদের চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। গত ২৯ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বিডিজবস ডটকমে প্রকাশিত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম ও প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রথম দর্পণ,ডেস্ক