জামায়াত-এনসিপিকে কটাক্ষ করে মেঘনা আলমের স্ট্যাটাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০২:০৭ দুপুর
  • ১৪০৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন গোষ্ঠীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেত্রী ও মডেল মেঘনা আলম। বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত, এনসিপিসহ কয়েকটি গোষ্ঠীকে সরাসরি উল্লেখ করে কটাক্ষ করেন তিনি।

মেঘনা আলম লেখেন, ‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াত-এনসিপি, বট, ধর্ম ব্যবসায়ী, রাজাকার, মীরজাফরদের দুঃখ- মেঘনা আলম।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও সামাজিক নানা আলোচনার জন্ম দিয়েছে। তবে স্ট্যাটাসে কোনো নির্দিষ্ট ব্যক্তি, ঘটনা কিংবা বক্তব্যের প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেননি তিনি।

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চের মাধ্যমে পরিচিতি পাওয়া মেঘনা আলম পরবর্তী সময়ে মডেলিং, নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। শোবিজ অঙ্গনে পরিচিতির পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ভূমিকা রাখছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ক্ষমতাসীন বিএনপির সমর্থক হিসেবে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মেঘনা। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নিজের অবস্থানও নিয়মিত প্রকাশ করেন তিনি।

তবে বুধবার রাতের স্ট্যাটাসটি কোনো বিশেষ রাজনৈতিক ঘটনা বা তাৎক্ষণিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তার পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad