বাংলাদেশ-ইন্দোনেশিয়ার শিল্পীদের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ দুপুর
  • ১৩১১৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিজ নিজ দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরবেন দুই দেশের শিল্পীরা

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে আগামী ১২ ডিসেম্বর যৌথ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে অংশ নেবেন দুই দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিয়োওয়াতির (Ms. Listyowati) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব মো. হারুন-অর-রশীদ।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জাতীয় সাংস্কৃতিক উৎসবসহ বিভিন্ন যৌথ আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ দুই দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে ১২ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্দোনেশিয়া দূতাবাসের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

তথ্যসূত্র: যুগান্তর, সাংস্কৃতিক প্রতিবেদক; প্রকাশিত ১৭ নভেম্বর ২০২৬।

বিভাগ: বিনোদন / সংস্কৃতি (সাহিত্য নয়)।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad