তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বেই জনপ্রিয় ‘দার-ই-নিজাত’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ দুপুর
  • ১২১০৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পাকিস্তানের নাটক ‘দার-ই-নিজাত’ এখন নিজ দেশের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশেও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তরুণ প্রজন্মের মানসিক টানাপড়েন, সম্পর্কের জটিলতা, আবেগ, দায়িত্ববোধ ও আত্মপরিচয়ের সংকটকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিকটি বিশেষ করে জেন-জি দর্শকদের আকৃষ্ট করছে। চার তরুণের ভিন্ন ভিন্ন জীবনসংগ্রাম এবং সমসাময়িক বাস্তবতার মনস্তাত্ত্বিক উপস্থাপনই সিরিজটির জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র আবু বকর। বিপদের সময় তার কাছ থেকে সহায়তা পেয়ে হামনা তার প্রতি গভীর আকর্ষণ অনুভব করে। আবু বকরকে দায়িত্বশীলতা, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তবে অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে নিজের ব্যক্তিগত সীমারেখা বজায় রাখতে তাকে নানা জটিলতার মুখোমুখি হতে হয়।

আবেগ, কৃতজ্ঞতা ও সম্পর্কের জটিলতা

বিশ্লেষকদের মতে, কারও কাছ থেকে সহায়তা পাওয়ার পর কৃতজ্ঞতা কখনো কখনো অতিরিক্ত আবেগনির্ভরতা কিংবা ওই ব্যক্তিকে আদর্শ হিসেবে কল্পনা করার প্রবণতায় রূপ নিতে পারে। নাটকটিতে এমন মনস্তাত্ত্বিক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি তরুণ ও আগের প্রজন্মের আবেগগত অভিজ্ঞতারও প্রতিফলন ঘটেছে।

অল্প বয়সে আবেগের বশে নেওয়া ভুল সিদ্ধান্ত, অতীতের অপরাধবোধ এবং সেখান থেকে বেরিয়ে আসার সংগ্রাম নাটকটির গুরুত্বপূর্ণ দিক। নিজের ভুল মেনে নেওয়া, নিজেকে ক্ষমা করা এবং অতীতের দুঃখ-কষ্ট কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তাও এতে উঠে এসেছে। এসব বিষয় দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

চার চরিত্রে চার ধরনের মানসিক সংকট

ধারাবাহিকটির চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে জারিয়াবের মধ্যে পরিত্যক্ত হওয়ার ভয় এবং অন্যের স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেখা যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার মধ্যে আতঙ্ক ও আত্মমর্যাদার সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে।

অন্যদিকে ধনী পরিবারের সন্তান জামিল নিজের ব্যর্থতা ও আবেগগত দুর্বলতা আড়াল করতে ধর্মীয় পরিচয়ের বাহ্যিক পরিবর্তনের আশ্রয় নেয়। নতুনভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করলেও নিজের ভুলের দায় স্বীকার করতে সে প্রস্তুত নয়। চরিত্রটির মধ্য দিয়ে আত্মপরিচয়ের সংকট ও আত্মপ্রবঞ্চনার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে।

সব মিলিয়ে ভালোবাসা, প্রত্যাশা, দায়িত্ববোধ, পারস্পরিক আস্থা, আত্মপরিচয় এবং জীবনের প্রকৃত অর্থ খোঁজার মতো বিষয়গুলোকে কেন্দ্র করেই এগিয়েছে চার তরুণ—জারিয়াব, জামিল, আবু বকর ও হামনার গল্প।

উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ সমসাময়িক তরুণদের মানসিক দ্বন্দ্ব ও সম্পর্কের বাস্তবতা তুলে ধরার কারণে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad