খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ দুপুর
  • ৭৩০২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে আবারও কালি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে গ্রাফিতিতে কালির দাগ দেখতে পান স্থানীয়রা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

স্থানীয়দের ভাষ্য, শনিবার রাত পর্যন্ত গ্রাফিতিতে কোনো কালির দাগ ছিল না। রোববার সকালে সেখানে কালি দেখতে পান তাঁরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ নভেম্বরের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এসব দেয়ালচিত্রে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি স্থান পায়।

এর আগে ৬ নভেম্বর সকালে যশোর রোড-সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও সাঁটানো হয়েছিল। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সেখানে আবার রবীন্দ্রনাথের গ্রাফিতি আঁকিয়ে দেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad