নাশকতা-ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারেরb

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ দুপুর
  • ৭৫০৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর তাগিদ

রাজধানীতে নাশকতা প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন কমিশনার।

সভায় মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, প্রতিটি থানার আওতাধীন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

তিনি বলেন, কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

তথ্যসূত্র: ‘নাশকতা ঠেকাতে পুলিশকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের’, প্রকাশিত ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১১টা ৩৩ মিনিট। মূল প্রতিবেদন




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad