টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমনের বড় ক্ষতি, পানিতে ডুবেছে কাটা ধান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ দুপুর
  • ৮৭২০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

উত্তরাঞ্চলে মাত্র ১২ শতাংশ জমির ধান কাটা-মাড়াই শেষ; মাঠে পড়ে আছে কাটা ফসল

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে রাজশাহীসহ উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে কাটা ধান ডুবে গেছে। বৃষ্টিতে ধান ঝরে পড়া ও রং নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। উত্তরাঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও আমন ও শীতকালীন ফসলের ক্ষতির খবর পাওয়া গেছে।

কৃষক ও কৃষি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলসহ উত্তরাঞ্চলের বিভিন্ন বিল ও নিচু জমিতে কাটা আমন পড়ে রয়েছে। অনেক জমিতে পানি জমেছে। যেসব ধান এখনো কাটা হয়নি, সেগুলোরও কিছু অংশ বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে।

উত্তরাঞ্চলে ৮৮ শতাংশ আমন এখনো মাঠে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ আমন মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯১ হাজার ৪০৩ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে ৫৬ লাখ ৮৬ হাজার ৯৩১ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

বিভাগটির হিসাবে, উত্তরাঞ্চলে এখন পর্যন্ত মাত্র ১২ শতাংশ জমির আমন কাটা ও মাড়াই শেষ হয়েছে। বাকি ৮৮ শতাংশের মধ্যে অর্ধেক জমির ধান কাটা অবস্থায় পড়ে আছে। আর অবশিষ্ট ৪৪ শতাংশ জমির ধানগাছ বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে।

সাধারণত আমন কাটার পর ধান ও নাড়া শুকাতে চার থেকে পাঁচ দিন জমিতে রাখতে হয়। এতে ধানের রং ঠিক থাকে এবং আর্দ্রতা কমে। কিন্তু গত ১৮ নভেম্বর থেকে বৃষ্টি শুরু হওয়ায় অধিকাংশ কৃষক কাটা ধান খলিহানে নিতে পারেননি।

হোগলার বিলে কাটা ধান পানিতে

শনিবার রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুর এলাকায় মাঠে মাঠে কাটা ধান পড়ে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও ধানের জমিতে হাঁটু পানি জমেছে। চাঁপাইনবাবগঞ্জের হোগলার বিলজুড়ে কাটা ধান পানিতে ডুবে গেছে। কাটা না হওয়া ধানও দমকা বাতাসে জমিতে নুয়ে পড়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলে এবার ভালো ফলনের আশা করা হয়েছিল। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে ফলন কতটা কমতে পারে, তা মাঠপর্যায়ে নিরূপণের কাজ শুরু হয়েছে।

১৬ জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের পাঁচ জেলায় ৬ লাখ ২১ হাজার ২৯৯ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১৫ লাখ ৯৫ হাজার ৩৮ টন। দিনাজপুর অঞ্চলের তিন জেলায় ৪ লাখ ৯৭ হাজার ৯৮৮ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ১৪ লাখ ৫৬ হাজার ৫৮০ টন। রাজশাহী অঞ্চলের চার জেলায় ৪ লাখ ১২ হাজার ৮৫৯ হেক্টর জমিতে ১৩ লাখ ৩৮ হাজার ৬৭৮ টন এবং বগুড়া অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৮৮ হাজার ৭৬ হেক্টর জমিতে ১২ লাখ ৭৯ হাজার ৭৪৫ টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

সারা দেশের মধ্যে নওগাঁয় ১ লাখ ৯৫ হাজার ৮৮ হেক্টর জমি থেকে সর্বাধিক ৬ লাখ ১৭ হাজার ৫০৯ টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তাদের আশা ছিল, হেক্টরপ্রতি গড়ে ৩ দশমিক ৪২ টন ধান পাওয়া যাবে।

অন্যান্য জেলাতেও ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন জেলায়ও বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় বৃষ্টিতে শীতকালীন ফসল ও আমন ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যশোরের অভয়নগরে ইটভাটা ও কৃষিতে ক্ষতির খবর পাওয়া গেছে। ভোলার মনপুরায় হাজার হাজার হেক্টর পাকা আমন নুয়ে পড়েছে।

চাঁদপুরের কচুয়ায় অতিবৃষ্টিতে আলু, ভুট্টা ও সরিষার ক্ষতি হয়েছে। কুমিল্লায় শীতকালীন সবজির ক্ষতির খবর পাওয়া গেছে। রাজশাহীর বাঘা, কুড়িগ্রামের চিলমারী, জয়পুরহাট ও কালাই, রাজবাড়ী এবং দিনাজপুরেও ফসলের ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া গেছে।

তথ্যসূত্র: যুগান্তর, যুগান্তর ডেস্ক, ২৩ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad