শেখ হাসিনাকে ফেরানোর দুটি পথের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ বিকাল
  • ৯১৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে আনা হতে পারে: হুমায়ুন কবির

ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে দুটি সম্ভাব্য পদ্ধতির কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে, এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।’

তিনি আরও বলেন, ‘তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’

দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়েই সরকার কাজ করছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত রাখা হবে।

তিনি বলেন, ‘আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।’

এ সময় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলায় জড়িত থাকার অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের কর্মকাণ্ড জনগণকে ভীতসন্ত্রস্ত করতে পারেনি বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের একাধিক আলোচনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে জানানো হয়, ব্রিফিংয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad