শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আলোচনায় মুখপাত্র মোজাম্মেল আলী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ দুপুর
  • ৮৪৬০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক তিনি; স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনার এই ইচ্ছার কথা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এ বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন মোজাম্মেল আলী।

সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি এবং বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে আলোচনা ও বিশ্লেষণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।

যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধনসংক্রান্ত নথি অনুযায়ী, মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের সারে অঞ্চলে বসবাস করেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।

মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনা প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির উদ্যোগে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দেওয়া এবং দলটির বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাঁকে সক্রিয় দেখা গেছে।

২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসেন মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান তাঁর এই মুখপাত্র। মোজাম্মেল আলীর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। সে কারণে এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।

মোজাম্মেল আলী আরও বলেন, শেখ হাসিনাকে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানো হয়েছে। বিজয় দিবসে তাঁর দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট একটি তারিখের কথা জানিয়েছেন। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে তাঁর দেশে ফেরার ঘোষণা কেবল রাজনৈতিক নয়, আইনি দিক থেকেও গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad