পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতার বৈঠক নিয়ে প্রশ্ন রিজভীর, দিল্লির ইন্ধনের অভিযোগ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ দুপুর
  • ১২৪৩০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তাদের দুই ঘণ্টার বৈঠক কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনায় ভারতের দিল্লির ইন্ধন রয়েছে কি না, সেই প্রশ্নও তুলে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ভয়ংকর কোনো নীলনকশা চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন। কীভাবে এমন বৈঠক সম্ভব হলো? এর পেছনে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কোথাও একটি ভয়ংকর নীলনকশা চলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ন্যায়সংগত।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দেওয়ার কাজে উসকানি দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের ওপর বর্তায় বলেও দাবি করেন তিনি। এ সময় বিএনপির তিনজন নিহত হওয়ার কথাও উল্লেখ করেন রিজভী।

তিনি আরও বলেন, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না। কোনো স্বৈরশাসককে এ দেশে আশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ শান্ত হলেও প্রয়োজনে পদ্মার ঢেউয়ের মতো প্রবল হয়ে উঠতে পারে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়ার আজিজ উলফাত সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংসদ সদস্য ইশরাক হোসেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad