আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাসনুভা জাবিন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ বিকাল
  • ১২৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ও গুজব ছড়ান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ, দলটির সভাপতি শেখ হাসিনা এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে ঘিরে নানা ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে তাসনুভা জাবিন লেখেন, ৩০ থেকে ৪০ বছর পর কেউ যদি তাঁকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মী-সমর্থকদের ছড়ানো বিভিন্ন মিথ্যা তথ্যের কথা বলতেন, তাহলে তিনি হয়তো তা বিশ্বাস করতেন না। কিন্তু বর্তমানে নিজের চোখেই এসব ঘটনা দেখছেন বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে তাসনুভা বলেন, তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে, বজ্রকণ্ঠে এবং চোখে চোখ রেখে মিথ্যা কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পালিয়ে যেতেন না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে ৭৫ বছরের পুরোনো একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৮০ বছর বয়সী একজন নারীর ওপর নির্ভর করে দলটি কীভাবে আবার ঘুরে দাঁড়াবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে ফিরে আসবে বলে যারা নিশ্চিত দাবি করছেন, তাঁদের বাস্তবতাভিত্তিক আলোচনা করার আহ্বান জানান তাসনুভা। তাঁর মতে, কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধর্মের মতো বিবেচনা করে বাস্তবতাবিবর্জিত বক্তব্য দেওয়া উচিত নয়। বিশেষ করে শিক্ষিত ও সচেতন ব্যক্তিদের কাছ থেকে যৌক্তিক বিশ্লেষণ প্রত্যাশা করেন তিনি।

পোস্টে আওয়ামী লীগ সরকারের আমলের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও স্বৈরশাসন নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তাসনুভা। তবে দলটির সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা কিংবা তাদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়াকে আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে সক্রিয় থাকার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তাসনুভার ভাষ্য, আওয়ামী লীগের পক্ষে সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের ওপর নির্ভর করেও দলটির পুনরুত্থান সহজ নয়। দিল্লির সমর্থনে বাংলাদেশে আবারও নিজেদের অবস্থান প্রতিষ্ঠার স্বপ্ন দেখলেও বাস্তবতা দলটির অনুকূলে নয় বলে মন্তব্য করেন তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad