বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে।
এ ছাড়া নড়াইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
অন্যদিকে, ফেনী জেলার নতুন পুলিশ সুপার হয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
প্রজ্ঞাপনে সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক