বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে রাশিয়ার সহযোগিতা চাইল ঢাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ বিকাল
  • ১১৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক বৈঠকে এসব আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতে গম এবং সার সরবরাহে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে অমীমাংসিত চুক্তি ও অন্যান্য দলিল দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে দক্ষ জনশক্তির অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বৃত্তি ও একাডেমিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।

জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় মস্কো। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে রাশিয়া আগ্রহী।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad